image

গোবিন্দগঞ্জে বিএনপি প্রার্থী শামীম কায়সার বিজয়ী

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

রংপুর বিভাগের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৪ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩ হাজার ৩৪ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট। তার সঙ্গে সমান তালে লড়ে হেরে গেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রহিম সরকার। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট। গত বৃহস্পতিবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ ফলাফল ঘোষণা করেন। গাইবান্ধা জেলার এই একটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয় পেয়েছে। বাকি চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়ী হয়েছে। এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমান (লাঙ্গল) প্রতীকে ২ হাজার ৩৬০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ (মোটরসাইকেল) প্রতীকে ১ হাজার ৫৫২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (হাতপাখা) প্রতীকে ১ হাজার ৩৭৩ ভোট এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আতোয়ারুল ইসলাম (কোদাল) প্রতীকে ৩৬৮ ভোট পেয়েছেন।

‘রাজনীতি’ : আরও খবর

» শত্রুর সঙ্গেও যেন বেইনসাফি না হয়: হাসনাত আবদুল্লাহ

সম্প্রতি