গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মঈন খান। এ নিয়ে তিনি চারবার সংসদ নির্বাচনে বিজয়ী নরসিংদী-২-এর সংসদ সদস্য নির্বাচিত হলেন। মঈন খান এর আগে ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে সংসদ সদস্য হিসেবে বিজয় লাভ করেন বিএনপি হতে ধানের শীষ মার্কা নিয়ে। একইভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬ এ বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চতুর্থবার নির্বাচিত হন।
নরসিংদী-২ আসন (পলাশ, পাঁচদোনা, মেহেরপাড়া ও আমদিয়া) মোট ভোটার সংখ্যা ২৮৩৭৭৯ জন, শনিবার,(১৪ ফেব্রুয়ারী ২০২৬) ভোট পড়েছে ৫৫%। এর মধ্যে মঈন খান পেয়েছেন ৯২৭৩৯টি নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন দাঁড়িপাল্লা নিয়ে পেয়েছেন ৫৫৯৩৩টি ও এগারো দলীয় জোটের এনসিপির গোলাম সারোয়ার তুষার পায় ১৮৪৯৯টি ভোট।
প্রসঙ্গত নরসিংদী-২ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে বাকি তিনজন হলেন জাতিয় পার্টির এ ন ম রফিকুল আলম সেলিম, ইসলামিক ফ্রন্টের আসিফ ইকবাল ও ইনসায়িত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহীম।
এলাকাবাসীর আশা ও দাবি বিএনপি সরকার গঠন করলে বিজ্ঞ ও প্রজ্ঞাবান আবদুল মঈন যেন একজন মন্ত্রী হয়ে দেশজাতির জন্য কাজ করতে পারেন। এদিকে এলাকায় মুখেমুখে লোকজন বলে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, অভিজ্ঞ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী মঈন খান এবার নিশ্চয় শিক্ষামন্ত্রী হবেন।