image

তারেক রহমান যাচ্ছেন শফিকুর–নাহিদের বাসায়

সংবাদ অনলাইন রিপোর্ট

নির্বাচনী মাঠের প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় যাচ্ছেন বিপুল বিজয় অর্জন করা দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি যাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসাতেও।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের দুজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর আটটায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। নির্বাচন–পরবর্তী সৌজন্য বিনিময় করতেই বিএনপি প্রধান দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাসায় দেখা করতে যাবেন।

এর আগে বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।এতে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দেশ গঠনে আপনাদের চিন্তাভাবনাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের পথ ও মত ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।’

লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।যেখানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি আগামীতে দেশ পরিচালনায় সহযোগিতা চান।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি