image

জবাবদিহিতা নিশ্চিতে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা আসিফ মাহমুদের

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে “ছায়া মন্ত্রিসভা” গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই নতুন উদ্যোগের কথা জানান।

আসিফ মাহমুদ তার পোস্টে উল্লেখ করেন, দেশের সার্বিক কার্যক্রমে একটি কার্যকর “ওয়াচডগ” হিসেবে কাজ করার লক্ষ্যেই তারা এই ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি মনে করেন, সরকারের প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজরদারি এবং গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দেওয়ার জন্য এমন একটি কাঠামো থাকা অত্যন্ত জরুরি। মূলত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং জনগণের কাছে শাসনের জবাবদিহিতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি