নাটোরের সিংড়া উপজেলার ১১নং ছাতারদিঘী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামিম হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি সম্প্রতি সিংড়ার ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন্দকে চড়-থাপ্পড় মারার ঘটনায় আলোচনায় আসেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ড এবং নানা অনাচারের কারণে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে বহিষ্কৃত যুবদল নেতা শামিম হোসেন বলেন, ঘটনার দিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আকস্মিকভাবে। আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কোনো ইচ্ছাকৃত কাজ করিনি।