image
ছবিঃ সংগৃহীত

পুনরায় সংসদ নির্বাচনের দাবিতে তালায় বিএনপির সংবাদ সম্মেলন

প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)

সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে তালা উপজেলার একাধিক ভোট কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলেছে তালা উপজেলা বিএনপি। জেলা ও উপজেলা প্রশাসন, নির্বাচন অফিসার, নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা এই কারচুপির সাথে জড়িত ছিলেন। তাদের ভোট কারচুপির কারনে বিএনপির দলীয় এবং জনপ্রিয় প্রার্থী মো. হাবিবুল ইসলাম হাবিব পরাজিত হয়েছে। এ কারণে এই আসনে পুনরায় সংসদ নির্বাচনের দাবি করে তালা উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে।

গতকাল সোমবার বিকেলে তালা ডাকবাংলা চত্বরে উপজেলা বিএনপির ব্যানারে ডাকা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়। তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তালা উপজেলার একবাধিক কেন্দ্রে ভোট কারচুপি করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে যেয়ে ৩০০ থেকে ৫০০ ব্যালটে বাহির থেকে সিল মেরে ভোটের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যার তথ্য ও প্রমান আমাদের কাছে রয়েছে। এছাড়া পরিকল্পিতভাবে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভোট না নেয়া, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ নানা ভাবে সুক্ষ্ম কারচুপি ও ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।

মৃনাল কান্তি রায় বলেন, অতীতে কোনও নির্বাচনে ৮০ শতাংশ ভোট প্রদানের নজির নেই। এক্ষেত্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের সম্মিলিত যোগসাজশে ৭৫-৮০ শতাংশ ভোট প্রদান করে এখানে বিএনপির সবচেয় জনপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে পরাজিত করা হয়েছে। একারনে, সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোট গ্রহনের জন্য সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মারুফ-উল-ইসলাম, মেহেদী সাগর, উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান, যুবদল নেতা সাইদুর রহমান সাইদ, ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান ও সাধারন সম্পাদক ফারুকসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে তালা উপজেলায় বিএনপি সর্বচ্চো এবং কলারোয় উপজেলায় জামায়াতে ইসলামী সর্বচ্চো ভোট পায়। কলারোয়া উপজেলায় ভোটে বড় ব্যবধানে বিজয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইজ্জত উল্লাহ ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

‘রাজনীতি’ : আরও খবর

» এক বিষয়ে আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: মির্জা ফখরুল

সম্প্রতি