image

রাষ্ট্রপতির ভাষণ চলাকালে সংসদ ত্যাগ জামায়াত জোটের

সংবাদ অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ অঙ্গন।

বৃহস্পতিবার নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যখন ভাষণ দেওয়া শুরু করেন, ঠিক তখনই তার উপস্থিতির বিরোধিতা করে সংসদ কক্ষ ত্যাগ করেন জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের সংসদ সদস্যরা।

সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার নিয়ম থাকলেও বিরোধী এই জোটটি আগে থেকেই বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়ে আসছিলো।

অধিবেশন শুরুর পর নির্ধারিত সূচি অনুযায়ী রাষ্ট্রপতি যখন তার বক্তব্য দিতে ডায়াসে দাঁড়ান, তখনই জামায়াত ও তাদের শরিক দলগুলোর সদস্যরা সংসদ কক্ষ থেকে বের হয়ে যান। সংসদীয় ভাষায় কোনো সুনির্দিষ্ট বিষয়ে প্রতিবাদ জানাতে এভাবে কক্ষ ত্যাগ করাকে ‘ওয়াক আউট’ হিসেবে গণ্য করা হয়।

সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বিভিন্ন সময় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধী দলগুলোর ওয়াক আউট করার নজির আগেও আছে। মূলত বর্তমান রাষ্ট্রপতির পদে থাকা এবং তার ভাষণ দেওয়াকে কেন্দ্র করেই এই তীব্র প্রতিবাদ জানায় বিরোধী জোটটি।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি