image

জনগণই আমার শক্তির উৎস: আইভী

প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকার বিজয় উপহার দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, জনগণই তার সকল শক্তির উৎস। জনগণের ভোটে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হবেন।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে সিটি নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় দলীয় সভানেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে আনন্দ মিছিল শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এর আগে ডা. সেলিনা হায়াৎ আইভী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী শহরে আনন্দ মিছিল করেন।

মিছিল শেষে দলীয় সভানেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নৌকার প্রার্থী ডা. আইভী বলেন, নারায়ণগঞ্জের জনতাই তার সকল শক্তির উৎস। সাধারণ মানুষ ও দল সবসময় তার পাশে ছিল। তারা পাশে ছিলেন বলেই কোনো পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করেননি। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ জনগণের হৃদয়ের স্পন্দন বুঝতে পেরেই তাকে নৌকার মনোনয়ন দিয়েছেন বলেও মন্তব্য করেন সেলিনা হায়াৎ আইভী।

সেলিনা হায়াৎ আইভী গত দুই দফা সিটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। গত ২০১৬ সালে প্রথমবারের মতো নৌকার প্রার্থী হয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এইবারও নৌকার প্রার্থী হয়েছেন তিনি। কয়েকদিনের মধ্যেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলেও জানিয়েছেন বর্তমান সিটি মেয়র।

ডা. আইভী ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের আরও তিনজন নেতা দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছিলেন। মনোনয়নবঞ্চিত নেতাদের দলের স্বার্থে নৌকা প্রার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আইভী বলেন, ‘নারায়ণগঞ্জে নৌকার স্বার্থে, প্রধানমন্ত্রীর স্বার্থে আমরা একসাথে সকলে মিলে কাজ করবো। আমি সকলকেই এই আহ্বান জানাচ্ছি। আমরা সকল ধরণের ভেদাভেদ ভুলে গিয়ে নেত্রীর পাশে দাঁড়াবো। নৌকার পাশে দাঁড়ানো মানেই নেত্রীর পাশে দাঁড়ানো। নৌকার পাশে থাকা মানেই আমাকে এখন জয়যুক্ত করা। নৌকা এখন উন্নয়নের মার্কা। জনতার মার্কা। জনতার মার্কাকে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ।’

এর আগে কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, কার্যকরী সদস্য মো. শহীদুল্লাহ, জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, মহানগর যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজাম উদ্দিন প্রমুখ।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জ-৪: শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, জমিয়তের কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়: সালাহউদ্দিন আহমদ

» নারায়ণগঞ্জ-৪: শরিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সদ্য সাবেকরা, আছেন জামায়াত জোটের এনসিপির প্রার্থী

» লুটেরাদের টাকা নেন কিন্তু ভোট দেয়া যাবে না: আসিফ

» সোমবার যশোর ও খুলনায় জনসভায় তারেক রহমান

» কুৎসা রটিয়ে ভোট পাওয়া যায় না, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মির্জা আব্বাসের

» আমার বিশ্বাস এবারের নির্বাচনটাকে কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

» সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির

» সিলেট: বিএনপির ‘কোন্দলে’ ফুরফুরে জামায়াত, কী বলছে ভোটের ইতিহাস

» শফিকুরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের

» জামায়াত আমিরের মন্তব্য ‘মধ্যযুগীয়’, হ্যাকিংয়ের দাবি নিয়ে বিএনপির সন্দেহ

সম্প্রতি