বাউফলে বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র জিয়াউল হক

প্রতিনিধি, পটুয়াখালী

বাউফল পৌরসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল। তিনি এ নিয়ে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন।

এছাড়াও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের লতিফ খান বাবুল, ৫ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন ও ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর ইসরাত জাহান।

সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান শনিবার (১৫ জানুয়ারি) তাদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

এছাড়া ১,২,৪,৬,৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ এবং ১,২,৩,৪,৫ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে আগামী ৩১ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ওইসব প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দে পর তারা নিজ নিজ ওয়ার্ডে প্রচার প্রচারণা শুরু করেছেন।

উল্লেখ এর আগে ২২ মে ২০১২ সালে বাউফল পৌরসভার নির্বাচনে জিয়াউল হক জুয়েল প্রথম মেয়র নির্বাচিত হন। এ নিয়ে তিনি দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হলেন। জিয়াউল হক জুয়েল মেয়র নির্বাচিত হওয়ায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আ. মান্নান অভিনন্দন জানিয়েছেন।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জ-৪: শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, জমিয়তের কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়: সালাহউদ্দিন আহমদ

» নারায়ণগঞ্জ-৪: শরিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সদ্য সাবেকরা, আছেন জামায়াত জোটের এনসিপির প্রার্থী

» লুটেরাদের টাকা নেন কিন্তু ভোট দেয়া যাবে না: আসিফ

» সোমবার যশোর ও খুলনায় জনসভায় তারেক রহমান

» কুৎসা রটিয়ে ভোট পাওয়া যায় না, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মির্জা আব্বাসের

» আমার বিশ্বাস এবারের নির্বাচনটাকে কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

» সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির

» সিলেট: বিএনপির ‘কোন্দলে’ ফুরফুরে জামায়াত, কী বলছে ভোটের ইতিহাস

» শফিকুরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের

» জামায়াত আমিরের মন্তব্য ‘মধ্যযুগীয়’, হ্যাকিংয়ের দাবি নিয়ে বিএনপির সন্দেহ

সম্প্রতি