বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মাঠে থাকবে আওয়ামীলীগ: শাজাহান খান

জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর

বিএনপির যে কোন সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মাঠে থাকবে আওয়ামীলীগ, এমনটাই দাবী করেছেন আ’লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। তিনি শুক্রবার দুপুরে মাদারীপুরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

শাজাহান খান বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘আ’লীগ সর্বদা মাঠে আছে, মাঠে থাকবে। কারণ বিগত দিনে বিএনপি আন্দোলনের কথা বলে যে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে, তখন জনগণের শান্তি রক্ষা করতে মাঠে নেমেছে আ’লীগ। আগামীতেও বিএনপি-জামায়াতের কোন সন্ত্রাসী কর্মকান্ড দেখলে তাদের প্রতিহত করতে মাঠে নামবে আ’লীগ। আ’লীগ এদেশের জনসাধারণের দল, তাদের প্রয়োজনে মাঠে তো থাকবেই।’

মুন্সিগঞ্জে যুবদল কর্মী নিহতের ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে শাজাহান বলেন, ‘বিএনপি বাঁশের মাথায় জাতীয় পতাকা টাঙিয়ে সংঘর্ষের জন্যেই মাঠে আন্দোলন করছে। এতে পুলিশের সাথে সংঘর্ষে একজন মারা গেছে। এতে আমরাও দুঃখিত। আ’লীগও চায়, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন, মিছিল-মিটিং করুক। তারা যদি পুলিশের উপর হামলা চালায়, তাহলে পুলিশ তো বসে থাকবে না। কাজেই সচেতনভাবে তারা তাদের দাবী করুক, তাহলে কেউ তাদের বাঁধা দিবে না।’

অনুভব বহুমুখী সমবায় সমিতির মাদারীপুর জেলার শাখার উদ্যোগে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধণা, বৃত্তি প্রদান ও আঞ্চলিক কমিটি পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক হিতেন চন্দ্র ম-ল। এসময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান খান, সাবেক পৌর মেয়র চৌধুরী নূরুল আলম বাবু, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, অনুভবের কেন্দ্রীয় কমিটির পরিচালক এ্যাড. মিন্টু কুমার ম-ল, গৌরাঙ্গ লাল মল্লিক ও শচীন্দ্র নাথ বাড়ৈ। অনুভবের জেলা শাখার সম্পাদক বৈশ্বিজিৎ বৈদ্য নাদিমের পরিচালনায় সভার উদ্বোধন কনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক অতুল চন্দ্র মন্ডল। এসময় শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট, আর্থিক অনুদান ও সনদপত্র দেয়া হয়।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জ-৪: শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, জমিয়তের কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

» বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়: সালাহউদ্দিন আহমদ

» নারায়ণগঞ্জ-৪: শরিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সদ্য সাবেকরা, আছেন জামায়াত জোটের এনসিপির প্রার্থী

» লুটেরাদের টাকা নেন কিন্তু ভোট দেয়া যাবে না: আসিফ

» সোমবার যশোর ও খুলনায় জনসভায় তারেক রহমান

» কুৎসা রটিয়ে ভোট পাওয়া যায় না, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মির্জা আব্বাসের

» আমার বিশ্বাস এবারের নির্বাচনটাকে কেউ বন্ধ করতে পারবে না: মির্জা ফখরুল

» সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান বিএনপির

» সিলেট: বিএনপির ‘কোন্দলে’ ফুরফুরে জামায়াত, কী বলছে ভোটের ইতিহাস

» শফিকুরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের

» জামায়াত আমিরের মন্তব্য ‘মধ্যযুগীয়’, হ্যাকিংয়ের দাবি নিয়ে বিএনপির সন্দেহ

সম্প্রতি