image

যেকোনো মূল্যে ১০ই ডিসেম্বরের সমাবেশ হবে: টুকু

নিজস্ব বার্তা পরিবেশক

যেকোনো মূল্যে ১০ই ডিসেম্বর শনিবার ঢাকায় বিএনপি সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ ঢাকার একটি সংবাদপত্রকে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করার পরও ঢাকায় সমাবেশের ব্যাপারে অটল থাকার কথা জানান তিনি। এরআগে দলটির কেন্দ্রীয় এবং মহানগর পর্যায়ের তিন শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়। নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে পুলিশ ওই এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জানি সরকার আমাদের বাধা দেবে, তারপরও আমরা মাঠে নামব। ১০ই ডিসেম্বর আমরা যেকোনো মূল্যে ঢাকায় সমাবেশ করব।

‘রাজনীতি’ : আরও খবর

» শত্রুর সঙ্গেও যেন বেইনসাফি না হয়: হাসনাত আবদুল্লাহ

» বিদ্রোহীদের কারণে যেসব আসন হাতছাড়া বিএনপির

» এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের: বিএনপি

» রংপুর তিন ভিভিআইপি প্রার্থীর দিনভর পাল্টাপাল্টি যত অভিযোগ

সম্প্রতি