image

???? ????

ম্যাসেডোনিয়ার বিপক্ষে নেদারল্যান্ডসের সহজ জয়

স্পোর্টস ডেস্ক

নর্থ মাসেডোনিয়াকে সহজেই ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে নেদারল্যান্ডস গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইউরোর নক আউট পর্বে উঠেছে। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সি গ্রুপ থেকে নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছিল ডাচরা। এ ম্যাচ জেতায় তারা গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয়ী হলো। অপর দিকে প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়ায় বিদায় নিশ্চিত ছিল ম্যাসেডোনিয়ার। শেষ ম্যাচেও তাদের সেই হতাশার পরাজয়ই বরণ করতে হয়। নেদারল্যান্ডস প্রথমার্ধে ছন্দময় ফুটবল খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে বেশ ভাল খেলে সহজ জয় নিশ্চিত করে।

নেদারল্যান্ডস আগেই নক আউট পর্ব নিশ্চিত করায় ম্যাচটি তাদের জন্য আনুষ্ঠানিকতা হলেও নর্থ ম্যাসেডোনিয়ার জন্য ছিল সম্মানের লড়াই। কারণ প্রথম দুই ম্যাচ হেরে তাদের বিদায় আগেই নিশ্চিত হয়েছিল। তাই এ ম্যাচ থেকে তাদের পাওয়ার ছিল কেবল সম্মান। তারা শুরুর দিকে উজ্জীবিত ফুটবল খেলার চেষ্টা করেছে। দশ মিনিটের মাথায় একবার নেদারল্যান্ডসের জালে বলও পাঠায়। ট্রিসোভস্কি বল নিজ দখলে নেয়ার ঠিক আগে ছিলেন অফসাইড পজিশনে। তাই রেফারি গোলটি বাতিল করে দেন। ২১ মিনিটে তারা আবার গোল বঞ্চিত হয় ভাগ্যের কারণে। এ সময় ট্রিসোভস্কির নেয়া শট পোস্টে লেগে প্রতিহত হয়। কিন্তু এর দুই মিনিট পরই তারা গোল খেয়ে বসে। কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন মেমফিস ডিপে গোল করে এগিয়ে দেন নেদারল্যান্ডসকে। ডাচরা ব্যবধান দ্বিগুন করে ৫০ মিনিটের মাথায়। বাম দিক দিয়ে গড়া আক্রমন থেকে গোলটি করেন জর্জিনো উইনালডাম। ডিপের ক্রসে ট্যাপ করে গোলটি করেন তিনি। ৫৮ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় নেদারল্যান্ডস। এ গোলটিও করেন উইনালডাম। ডিপের নেয়া শট গোলরক্ষক ফিরিয়ে দিলে সেটি সহজেই জালে পাঠান উইনালডাম। খেলার ৬৯ মিনিটে ম্যাসেডোনিয়ার প্যানডেপকে তুলে নেন কোচ। সহখেলোয়াড়রা এ সময় তাকে গার্ড অব অনার দেয়। এর মাধ্যমেই তিনি ২০ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন। বাকি সময় নেদারল্যান্ডস দাপট বজায় রাখলেও ব্যবধান আর বাড়াতে পারেনি।

সি গ্রুপের অপর ম্যাচে অস্ট্রিয়া ১-০ গোলে ইউক্রেনকে পরাজিত করে রানার্সআপ হয়ে নক আউট পর্বে উঠেছে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি