???? ????
ইংল্যান্ডের তিন খেলোয়াড় মার্কাস র্যাসফোর্ড, জ্যাডন স্যানচো এবং বুকায়ো সাকা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী ট্রলের শিকার হচ্ছেন। এতে ক্ষুব্ধ হয়ে ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতি দিয়ে খেলোয়াড়দের পাশে দাড়িয়েছে। একই সঙ্গে এফএ ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছে।
এ তিন খেলোয়াড় পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে ইউরো ২০২০ এর ফাইনালে টাইব্রেকারে ইটালি জিতে যায় ৩-২ গোলে। কাকতালীয়ভাবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়া তিন খেলোয়াড়ই কৃষ্ণাঙ্গ। এফএ টুইটারে পোস্ট করে, আমরা ক্ষুব্ধ। কারণ যারা আমাদের দলের জন্য নিজেদের সব কিছু উজাড় করে দিয়ে খেলেছে তাদের মধ্যে কয়েকজনকে উদ্দেশ্য করে অন লাইনে বর্ণবাদী মন্তব্য করা হচ্ছে। আমরা আমাদের খেলোয়াড়দের পাশে আছি।’
আরেক বিবৃতিতে এফএ বলেছে, এফএ খেলোয়াড়দের উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্যের তীব্র নিন্দা জানাচেছ। একই সাথে আমরা খেলোয়াড়দের উদ্দেশ্য করে এমন বর্ণবাদী মন্তব্য না করার অনুরোধ জানাচ্ছি। আমরা এমন আচরণকারীদের অবশ্যই স্বাগত জানাতে পারি না।’
লন্ডন পুলিশ জানিয়েছে তারা বর্ণবাদী মন্তব্যকারীদের খুজে বের করার চেষ্টা করছেন। ইংল্যান্ডের খেলোয়াড়রা বরাবরই বর্ণবাদী আচরণের বিপক্ষে তাদের অবস্থান ব্যক্ত করে আসছে। ম্যাচের আগে তারা হাটু গেড়ে বসে বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানায়।
সারাদেশ: রাজধানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত