image

অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে কত টাকা পেলেন সাকিবরা

ক্রীড়া বার্তা পরিবেশক

সেমিফাইনালের সম্ভাবনা তৈরি হলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জিতলে শেষ চারে পা রাখত বাংলাদেশ। কিন্তু সেটি না হলেও একটু সান্ত্বনা পেতেই পারে টাইগাররা।

সুপার টুয়েলভের গ্রুপ-২ থেকে প্রথম ম্যাচেই ডাচদের বিপক্ষে জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষেও দারুণ এক জয় তুলে নেয় টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারলেও ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই করে হেরেছে সাকিবের দল।

ফলে সেমিফাইনালে ওঠার স্বপ্নও অধরা রয়ে গেছে বাংলাদেশের। এখন সমর্থকদের মনে প্রশ্ন বিশ্বকাপে কত টাকা পেলেন সাকিবরা। আইসিসি ঘোষিত অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রাইজমানি সব মিলিয়ে মোট ৫.৬ মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা) পুরস্কার দেওয়া হবে। যেখানে সুপার টুয়েলভ পর্বে সরাসরি খেলা ৮ দল পাবে ৭০ লাখ টাকা করে।

আর এই পর্বে প্রতি ম্যাচ জয়ে দলগুলো পাবে ৪০ লাখ টাকা করে। সেমিতে ওঠা প্রতিটি দল পাবে ৪ কোটি টাকা করে। চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা। রানার্স-আপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক, অর্থাৎ ৮ কোটি টাকা।

এই হিসেবে বিশ্বকাপ থেকে বাংলাদেশ দল সুপার টুয়েলভে স্থান পাওয়ায় ৭০ লাখ ও দুই ম্যাচে জয়ে ৮০ লাখ টাকাসহ মোট দেড় কোটি টাকা পাচ্ছে। বাংলাদেশ দল সেমিফাইনালে উঠলে টাকার অঙ্ক আরও বাড়ত। তবে তা যেহেতু হয়নি, তাই দুই ম্যাচ জেতার সান্ত্বনা নিয়েই দেশে ফিরছে সাকিববাহিনী।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি