উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার অভিযানটা সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশের মেয়েরা।
আজ বৃহস্পতিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমারা।
তাদের ফুল দিয়ে বরণ করা হয় বিমানবন্দরে। সাবিনা-ঋতুপর্ণাদের জন্য এবারও ছাদখোলা বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
দুই বছর আগে সাফের প্রথম শিরোপা জিতে দেশে ফেরা মেয়েদের বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে নিয়ে যাওয়া হয় বাফুফে ভবনে। এবারও তেমনটা হওয়ার কথা।
কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে গতকাল বুধবার রাতে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারায় বাংলাদেশ। ধরে রাখে তারা ২০২২ সালে জেতা দক্ষিণ এশিয়ান ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট।
সারাদেশ: বেলপার্কের জনসভামঞ্চে তারেক রহমান
বিজ্ঞান ও প্রযুক্তি: থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য
আন্তর্জাতিক: লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফিপুত্র
আন্তর্জাতিক: জাপানে ভারী তুষারপাতে ৩০ জনের মৃত্যু