জয়ে ফিরলো আর্সেনাল ও রেয়াল মাদ্রিদ। আগের ম্যাচে দু’দলই পয়েন্ট নষ্ট করেছিল। কিন্তু শেষ ম্যাচে পুরনো ছন্দে দেখা গেল তাদের। ইংলিশ প্রিমিয়ার লীগে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। অ্যাথলেটিক ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে রেয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১১ মিনিটে গোল করেন মিকেল মেরিনো। আগের ম্যাচে চেলসির বিপক্ষে ড্র করেছিল আর্সেনাল। সেই ম্যাচেও আর্সেনালের হয়ে গোল করেছিলেন মেরিনো। দ্বিতীয় গোল পেতে অবশ্য গোটা ম্যাচ অপেক্ষা করতে হয় তাদের। সংযুক্তি সময়ে বুকায়ো সাকা দলের দ্বিতীয় গোল করেন।
আর্সেনাল জিতলেও পয়েন্ট নষ্ট করেছে লিভারপুল ও চেলসি। আগের ম্যাচে জিতেছিল লিভারপুল। কিন্তু সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। ১০ জনের চেলসি আর্সেনালকে আটকে দিলেও লিডস ইউনাইটেডের কাছে ১-৩ গোলে হেরেছে।
পয়েন্ট তালিকায় শীর্ষে আর্সেনাল। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩। দ্বিতীয় স্থানে ম্যাঞ্চেস্টার সিটি। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। তিন নম্বরে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ১৪ ম্যাচে ২৭।
আগের ম্যাচে অবনমনের লড়াইয়ে থাকা জিরোনার বিপক্ষে ড্র করে রেয়াল। এবার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে জয়ে ফিরেছে তারা। রেয়ালের হয়ে ৭ ও ৫৯ মিনিটে গোল করেন এমবাপ্পে। দলের তৃতীয় গোল কামাভিঙ্গার।
বার্সেলোনাও অবশ্য তাদের ম্যাচ জিতেছে। আতলেতিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে তারা। অ্যালেক্স বায়েনার গোলে ১৯ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল আতলেতিকো। প্রথমার্ধে ২৬ মিনিটে সমতা ফেরান রাফিনহা। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে দ্বিতীয় গোল করেন ড্যানি অলমো। সংযুক্তি সময়ে ফেরান টোরেস করেন তৃতীয় গোল।
লা লিগার শীর্ষে রয়েছে বার্সা। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট এমবাপ্পেদের।
আন্তর্জাতিক: খামেনির স্ত্রীও মারা গেলেন
অর্থ-বাণিজ্য: হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
অর্থ-বাণিজ্য: পরপর তিন দিন বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা