image
শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের বাটলার বোল্ড আউট হন

ইংল্যান্ডের বিপক্ষে জয়ে শুরু শ্রীলঙ্কার

সংবাদ স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা ১৯ রানে জয়ী হয়। কুশল অপরাজিত ৯৩ রান এবং ওয়েলালাগে ১২ বলে ২৫ রানের পাশাপাশি ২ উইকেট শিকার করেন।

গতকাল বৃহস্পতিবার রাতে কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ২১ ও কামিল মিশারা ২৭ রানের সুবাদে ৬৩ বলে ৫০ রানের সূচনা করে করেন। পরে ধনঞ্জয় ডি সিলভা ১০ ও অধিনায়ক চারিথ আসালঙ্কা ১৭ রানে ফিরলে ১২৪ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা। পঞ্চম উইকেটে ৯৮ বলে ৮৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন কুশল ও জানিথ লিয়ানাগে। ৫টি চার ও ২টি ছক্কায় লিয়ানাগে ৪৬ রানে আউট হলে এক প্রান্ত আগলে ৩৫তম হাফ-সেঞ্চুরি তুলে নেন কুশল। ইনিংসের শেষ দিকে ওয়েলালাগের ৩টি চার ও ১টি ছক্কায় ১২ বলে ২৫ রানের সুবাদে চ্যালেঞ্জিং স্কোর পায়। ১১টি চারে ১১৭ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন কুশল। বল হাতে স্পিনার আদিল রশিদ ৪৪ রানে ৩ উইকেট নেন। জবাবে দ্বিতীয় উইকেটে ১৪৬ বলে ১১৭ রানের জুটি গড়েন বেন ডাকেট ও জো রুট। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে থামেন। ডাকেট ৬২ ও রুট ৬১ রান করেন। ১৪৪ রানের মধ্যে ডাকেট ও রুট ফেরার পর মিডল অর্ডারে চার ব্যাটার বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। জ্যাকব বেথেল ১৫, অধিনায়ক হ্যারি ব্রুক ৬, জশ বাটলার ১৯ ও স্যাম কারান ৫ রানে আউট হন। এতে ১৬৫ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। সপ্তম উইকেটে ৩৮ রানের জুটিতে ইংল্যান্ডের রান ২শ পার করেন রেহান আহমেদ ও জেমি ওভারটন। কিন্তু ১০ রানের ব্যবধানে ৩ উইকেটের পতন হয়। ২১৯ রানে ইংল্যান্ড নবম উইকেট হারালে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় শ্রীলঙ্কা। শেষ উইকেটে ২২ বলে ৩৯ রানের জুটিতে লংকানদের জয়কে বিলম্বিত করেন ওভারটন ও রশিদ।

শেষ পর্যন্ত ৪ বল বাকী থাকতে ২৫২ রানে গুটিয়ে হার মানে ইংল্যান্ড। ওভারটন ১৭ বলে ৩৪ রান করেন। প্রমোদ মাধুশান ৩৯ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন ওয়েলালাগে।

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ ।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি