বিশ্বের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কার বিপক্ষে প্রতিশোধ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের রুদ্ধশ্বাস ফাইনালে জিতে নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন এলিনা রিবাকিনা।
শক্তিশালী সার্ভিসের জন্য পরিচিত পঞ্চম বাছাই রিবাকিনা শনিবার,(৩১ জানুয়ারী ২০২৬) মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জয় তুলে নেন। এটি ছিল ২০২৩ সালের ফাইনালের প্রতিশোধ, যেখানে নারী টেনিসের দুই শক্তিশালী হিটারের লড়াইয়ে জয়ী হয়েছিলেন বেলারুশের সাবালেঙ্কা।
মস্কোতে জন্ম নেয়া ২৬ বছর বয়সী শান্ত-স্থির রিবাকিনা ২০২২ সালের উইম্বলডন জয়ের পর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম হিসেবে এবার মেলবোর্নের ট্রফিটিও নিজের করে নিলেন। প্রায় সাড়ে তিন বছর পর গ্র্যান্ড স্ল্যাম জিতলেন এলেনা রিবাকিনা। তৃতীয় সেটে টানা পাঁচ গেম জিতে চ্যাম্পিয়ন হলেন অস্ট্রেলিয়ান ওপেন। এই নিয়ে নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। নতুন চ্যাম্পিয়ন পেল বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। ম্যাচের প্রথম গেমেই সাবালেঙ্কার সার্ভিস ভেঙে দেন রিবাকিনা। তাতে পিছিয়ে পড়েন শীর্ষবাছাই। ৩৭ মিনিটের সেটে আর সমতা ফেরাতে পারেননি। নবম গেমে দু’টি ব্রেক পয়েন্ট পেয়েও কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ৪-৬ ব্যবধানে সেট হেরে যান। তখনই মহিলাদের ফাইনালের ফলাফলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সাবালেঙ্কার মরিয়া লড়াইও ফাইনালের ফল তার অনুকূলে নিয়ে যেতে পারল না।
শেষ দিকে সাবালেঙ্কাকে কিছুটা নিষ্প্রভ লাগলেও বাকি ম্যাচে কিন্তু এগিয়ে ছিলেন তিনিই। ‘এস’ সার্ভিস, ডবল ফল্ট, প্রথম সার্ভিস সব ক্ষেত্রেই রিবাকিনাকে পিছনে ফেলে দিয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। তবু শেষ হাসি হাসতে পারলেন না। দ্বিতীয় সেটে সমতা ফেরানোর পর তৃতীয় সেটে যখন প্রতিপক্ষকে তার কোণঠাসা করে ফেলার কথা, তখন নিজেই চাপে পড়ে গেলেন। নিজের দ্বিতীয় সার্ভিস গেম খোয়ানোর পর হঠাৎ করেই লড়াই থেকে হারিয়ে যান সাবালেঙ্কা। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন।
এর আগে দু’জনের মুখোমুখি লড়াই হয়েছিল ১৪ বার, যার আটটিতেই জয় পেয়েছিলেন সাবালেঙ্কা। ফাইনালে তিনিই ছিলেন ফেবারিট, তবে সাম্প্রতিক মাসগুলোয় নারী ট্যুরে রিবাকিনা ছিলেন অন্যতম সেরা ফর্মে থাকা খেলোয়াড়। তিনি মৌসুম শেষের ডব্লিউটিএ ফাইনালেও সাবালেঙ্কাকে হারিয়েছিলেন।
মেলবোর্নে রিবাকিনা কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই ইগা সোয়াইতেক এবং সেমিফাইনালে ষষ্ঠ বাছাই জেসিকা পেগুলাকে পরাজিত করেন।
ম্যাচ শেষে উচ্ছসিত রিবাকিনা বলেন, ‘এখন কথাগুলো খুঁজে পাওয়া কঠিন।’ তিনি যোগ করেন, ‘আমি জানি এটা কঠিন, কিন্তু আশা করি আমরা একসঙ্গে আরও অনেক ফাইনাল খেলব।’
গ্যালারিতে থাকা কিছু কাজাখ সমর্থকের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘কাজাখস্তানকে অনেক ধন্যবাদ। এদিক থেকে আমি দারুণ সমর্থন অনুভব করেছি।’
অন্যদিকে সাবালেঙ্কার জন্য এটি আবারও কোনো বড় ফাইনালে হতাশার গল্প। তিনি গত বছর দ্বিতীয়বার ইউএস ওপেন জিতলেও ফ্রেঞ্চ ওপেন ও মেলবোর্নের ফাইনালে হেরেছেন। টানা চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে ওঠা সাবালেঙ্কা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন, তবে ম্যাচ শেষে চোখে জল ছিল তার।
‘আশা করি, হয়তো আগামী বছরটা আমার জন্য ভালো হবে,’ হতাশ স্বরে বলেন সাবালেঙ্কা। মেলবোর্নে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ছাদ বন্ধ রেখে ম্যাচ শুরু হয়।
সারাদেশ: সোনারগাঁয়ে শীতকালীন পিঠা উৎসব