আন্তর্জাতিক টি-২০তে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং।
ভারতের রোহিত শর্মাকে টপকে টি-২০তে সর্বোচ্চ ১৬০ ম্যাচের মালিক এখন স্টার্লিং। টি-২০ ক্যারিয়ারে ১৫৯ ম্যাচ খেলেছেন রোহিত।
দুবাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বিশ্ব রেকর্ডের মালিক হন স্টার্লিং।
২০০৯ সালের জুনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-২০তে অভিষেক হয় স্টার্লিংয়ের। এখন পর্যন্ত ১৬০ ম্যাচে ১ শতক ও ২৪টি অর্ধশতকে ৩ হাজার ৮৭৪ রান করেছেন তিনি। টি-২০তে তৃতীয় সর্বোচ্চ ১৫৩ ম্যাচ খেলেছেন আয়ারল্যান্ড অলরাউন্ডার জর্জি ডকরেল।
সারাদেশ: সোনারগাঁয়ে শীতকালীন পিঠা উৎসব