বেশ কিছুদিন ধরেই কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সাবেক খেলোয়াড় ও সংগঠক মোস্তফা কামাল (৮৮) রোববার, (০১ ফেব্রুয়ারী ২০২৬) ভোরে তিনি নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। মোস্তফা কামাল ষাটের দশকে ঢাকা মোহামেডানের হয়ে ফুটবল খেলেছেন। পরবর্তীতে ভলিবলই ছিল তার ধ্যান-জ্ঞান। খেলোয়াড় হিসেবে অবসর নেয়ার পর ক্রীড়া পরিষদে ভলিবল কোচ হন। অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন কমিটি ও পদে নানা ভূমিকা পালন করেছেন। খেলোয়াড়, কোচ ও সংগঠকের পাশাপাশি তিনি ক্রীড়া নিয়ে লেখালেখিও করেছেন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির অন্যতম সিনিয়র সদস্যও তিনি। ক্রীড়ালেখক সমিতির আজীবন সদস্য ছিলেন তিনি। মোস্তফা কামালের বাদ যোহর শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং মল জামে মসজিদে নামাজে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে।