আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে অনুষ্ঠেয় গ্রুপ পর্বের ম্যাচটি ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি না পেলেও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি এ সিদ্ধান্তে বেশ অসন্তুষ্ট।
এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, “তারা রাষ্ট্রের নীতি ও সিদ্ধান্তকে সম্মান জানায়। তবে পাকিস্তান সরকারের এমন কোনো পদক্ষেপ শুধু বিশ্ব ক্রিকেটের জন্যই ক্ষতিকর হবে না, বরং পাকিস্তানসহ বিশ্বের অসংখ্য ক্রিকেটপ্রেমীর মনেও গভীর হতাশা তৈরি করবে।”
আইসিসির আশা, এই সিদ্ধান্তের নেতিবাচকের প্রভাবের বিষয়টি পাকিস্তান বিবেচনা করবে, ‘আইসিসি আশা করে যে, পিসিবি তাদের নিজেদের দেশের ক্রিকেটের ওপর এর সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদী প্রভাবের বিষয়টি বিবেচনা করবে। কারণ এটি বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমকে প্রভাবিত করার সম্ভাবনা রাখে, যার সদস্য এবং সুবিধাভোগী পিসিবি নিজেও।’
প্রসঙ্গত, এর আগে গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) জানা যায়, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে অনুষ্ঠেয় গ্রুপ পর্বের ম্যাচটি খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে পিসিবি। ওইদিন পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের সরকার ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটিতে পাকিস্তান দল মাঠে নামবে না।’
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামে নাটকীয়তা: লাগাতার উঠানামা
নগর-মহানগর: হাতিরঝিলে পিকআপের ধাক্কায় নিহত ১
অর্থ-বাণিজ্য: ২৪ ঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম