image
ভারতকে হারানোর আনন্দ অর্পিতা-আলপিদের

‘মেয়েরা অসাধারণ মানসিকতা দেখিয়েছে’

ক্রীড়া বার্তা পরিবেশক

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতকে প্রথমার্ধের দুই গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জিতে শিরোপার পথ সহজ করেছে অর্পিতা-আলপিরা। এমন জয়ের পর খুশি ইংলিশ কোচ পিটার বাটলারও।

সোমবার, (০২ ফেব্রুয়ারী ২০২৬) পোখারায় ম্যাচের পর কোচ বাটলার বলেন, ‘মেয়েরা অসাধারণ মানসিকতা এবং দৃঢ়তা দেখিয়েছে। আমাদের শুরুটা খুব একটা ভালো হয়নি। কিছু চোট ছিল, কয়েকজনের ব্যথা ছিল। কিন্তু আমার মনে হয়, প্রথম দিকের হালকা ঝড়, চাপ, যা ইচ্ছা তাই বলুন, আমরা সেটা কাটিয়ে উঠেছি।’

এই ম্যাচে যোগ্যতর দল হিসেবে বাংলাদেশ জিতেছে- এমনটি জানিয়ে বাটলারের মূল্যায়ন, ‘ওই সময়ও ভেবেছিলাম চালিয়ে যাব এবং সত্যিই খুব ভালোভাবে খেলাটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। ম্যাচে ভারতের অবশ্যই গোল তৈরির সুযোগ ছিল। তাদের কিছু সত্যিই ভালো খেলোয়াড় আছে এবং আমি মনে করি, তারা আমাদের চেয়ে লম্বা, শারীরিকভাবে আরও বেশি শক্তিশালী। আমাদের মেয়েরা তুলনামূলকভাবে তাদের চেয়ে ছোটখাট গড়নের এবং দুর্বল। তবে আমরা মানসিক শক্তি দেখিয়েছি এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছি। আমরা জয়ের যোগ্য ছিলাম।’

প্রথমার্ধের শেষদিকে মামনি চাকমা ও ক্রানুচিং মারমাকে এবং দ্বিতীয়ার্ধে সুরভি আকন্দ প্রীতি, জয়নব বিবি রিতা ও তৃষ্ণা রানীকে তুলে নেন বাটলার। সুযোগ দেন প্রতিমা মুন্দা, শান্তি মার্ডি, বন্যা খাতুন, মৌমিতা খাতুন ও মিরা খাতুনকে। এই বদল নিয়ে বাটলারের ব্যাখ্যা, ‘আমার মনে হয় না, স্ট্রাইকারদের তুলে নিয়েছি। চোট সমস্যা ছিল, সুরভির চোট ছিল। প্রীতি, তৃষ্ণাও একটু আঘাত পেয়েছিল, কিন্তু ৭৫ মিনিট পর্যন্ত আমি তাদের তুলে নেইনি। ম্যাচের আগে ক্রানুচিংয়ের ঘাড়ে ব্যথা ছিল, তাই সে অস্বস্তিতে ছিল বলে তুলে নিয়েছিলাম। রক্ষণের পাশাপাশি আক্রমণাত্মক দিকটিও দেখতে হবে। যদি না পারে, আমি তাকে টানবো না; গত দুই বছরে আমি এটির ওপর রক্ষণের দায়িত্বের প্রশ্নে- যাদের দিয়ে হবে না, তাদের বয়ে বেড়াবো না। তাই সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।’

‘খেলা’ : আরও খবর

» টি-২০ চ্যালেঞ্জ কাপে জিতেছে অগ্রণী-অপরাজেয়-অদম্য

সম্প্রতি