image
কলম্বো রওনা হওয়ার আগে লাহোর বিমানবন্দরে পাকিস্তান দল

বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পাকিস্তান দল

সংবাদ স্পোর্টস ডেস্ক

টি-২০ বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় গেলেন সালমান আলী আগারা। সোমবার, (০২ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে লাহোর থেকে কলম্বোর বিমানে ওঠে পাকিস্তান দল। গতকাল রোববার পাকিস্তান সরকার জানিয়েছে, বিশ্বকাপ খেললেও ভারত-ম্যাচ বয়কট করবে তারা। পাকিস্তানের এই অবস্থানে টি-২০ বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যেই বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন সালমানেরা।

বিমানবন্দরে পাকিস্তানের ক্রিকেটারদের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ভারত, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড এবং নামিবিয়ার সঙ্গে গ্রুপ ‘এ’-তে রয়েছে পাকিস্তান। তাদের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস। এ বারের বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে পাকিস্তান। ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে আমেরিকার মুখোমুখি হবেন সালমানেরা। এর পর ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানে। এই ম্যাচই বয়কট করার নির্দেশ দিয়েছে পাক সরকার। গ্রুপে পাকিস্তানের শেষ ম্যাচ ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার সঙ্গে।

বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে পাকিস্তান। গতকাল রোববার তৃতীয় ম্যাচেও জয় পেয়েছেন সালমানরা। মিচেল মার্শদের ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী। যদিও এই সিরিজে প্রথম একাদশের সাত জনকে খেলায়নি অস্ট্রেলিয়া। পাকিস্তানের সঙ্গে একই বিমানে শ্রীলঙ্কায় পৌঁছেছে অস্ট্রেলিয়া দল।

‘খেলা’ : আরও খবর

» টি-২০ চ্যালেঞ্জ কাপে জিতেছে অগ্রণী-অপরাজেয়-অদম্য

সম্প্রতি