বিসিবি আয়োজিত হুইল চেয়ার জাতীয় ক্রিকেট দল গঠনের লক্ষ্যে হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যমুনা। ফাইনালে তারা ৯ উইকেটে সুরমাকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
মঙ্গলবার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রথমে ব্যাট করতে নেমে তিন উইকেট হাডরিয়ে ৮৭ রান করে সুরমা দল।
জবাবে মাত্র এক উইকেট হারিয়ে ৮৯ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় যমুনা। প্লেয়ার অফ দ্য ফাইনাল রায়হান হোসেন রাজা, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ও সেরা বোলার রাজু মিয়া এবং সেরা ব্যাটার জুলহাস। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিবির পরিচালক আসিফ আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহেদুজ্জামান তমাল, সম্পাদক মো. মেহেদী হাসান। বিসিবি-ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের সদস্য সচিব ও সাবেক ক্রিকেটার মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল, নির্বাহী সদস্য মো. মনিরুজ্জামান, মো. হেদায়েতুল আজিজ ও মো. নাঈম হাওলাদার।
সারাদেশ: চট্টগ্রাম বন্দরে আজও অচলাবস্থা
অপরাধ ও দুর্নীতি: ১৭ মাসে রাজনৈতিক সংঘাতে নিহত ১৯৫: এইচআরএসএস