যুব বিশ্বকাপ
টানা ছ’বার যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। বুধবার, (০৪ ফেব্রুয়ারী ২০২৬) সেমিফাইনালে তারা ৭ উইকেটে হারায় আফগানিস্তানকে। হারারের মাঠে প্রথমে ব্যাট করে আফগানিস্তান করে ৪ উইকেটে ৩১০ রান। জবাবে ৪১.১ ওভারে ৩ উইকেটে ৩১১ রান ভারতের। ১১৫ রানের ইনিংস খেলে ভারতের জয়কে সহজ করে দেয় অ্যারন জর্জ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রেকর্ড রান তাড়া করে ৫৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে কানিতকারের দল। আগামীকাল ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।
গত মঙ্গলবার বুলাওয়েতে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে(২৫০) ২৭ রানে হারিয়ে ফাইনালে পৌঁছায় ইংল্যান্ড ২৭২)।
শিনোজাদা ৯৩ বলে ১১০ রানের ইনিংস খেলেন ১৫টি চারের সাহায্যে। নিয়াজাইয়ে অপরাজিত ১০১ রানের ইনিংস এসেছে ৮৬ বলে। ১২টি চার এবং ২টি ছক্কা মেরেছেন তিনি। তৃতীয় উইকেটের জুটিকে তারা যোগ করেন ১৪৮ রান। তারা ব্যাট করার সময় ভারতীয় বোলাররা কিছুটা চাপে পড়ে যান। আফগানিস্তানের রান তোলার গতি আটকাতে পারছিলেন না দীপেশ দেবেন্দ্রন, কণিষ্ক চৌহানরা। ভারতের ফিল্ডিংও এ দিন প্রত্যাশা অনুযায়ী হয়নি।
সারাদেশ: চট্টগ্রাম বন্দরে আজও অচলাবস্থা
অপরাধ ও দুর্নীতি: ১৭ মাসে রাজনৈতিক সংঘাতে নিহত ১৯৫: এইচআরএসএস