সরাসরি চুক্তিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে লাহোর।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে লাহোর জানিয়েছে, আমাদের বাংলাদেশি ভাই, মোস্তাফিজুর রহমান যাকে ২০১৬ এবং ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন।
জানা যায়, এর জন্য ফ্র্যাঞ্চাইজিটির ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।
প্রসঙ্গত, পিএসএলে এর আগের দুই মৌসুমেও লাহোরের হয়ে খেলছিলেন বাংলাদেশি এই পেসার।
পিএসএলের এবার প্রথমবার নিলাম পদ্ধতিতে খেলোয়াড় বাছাই করে নেবে। আগের ১০ বার ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় কেনা হয়েছিল। আগামী ১১ ফেব্রুয়ারি নিলাম থেকে খেলোয়াড় দলগুলো। গত আসরের দলগুলোর সঙ্গে এবার ২টি বেড়ে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি পিএসএলে লড়বে।
উল্লেখ্য, পিএসএলের ২০১৮ সালের আসরে কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন ফিজ। বাহাতি এই পেসারকে এবার কাড়াকাড়ি পড়তে পারত। তবে সেই সুযোগ দেয়নি লাহোর।