image

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল

ট্রফি নিয়ে দেশে ফেরার আশা বাংলাদেশের

ভারতের বিপক্ষে ফাইনাল কাল

ক্রীড়া বার্তা পরিবেশক

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার অপেক্ষায় বাংলাদেশ। শনিবার শিরোপা মঞ্চে লাল-সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। যাদের লীগ পর্বে হারানোর অভিজ্ঞতা আছে পিটার বাটলারের শিষ্যদের। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী ২০২৬) আলপি আক্তার-সুরভী আকন্দ প্রীতিদের অনুশীলন ছিল না। ছিল রিকোভারি সেশন। এক ভিডিও বার্তায় দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাসকে মনে হলো ট্রফি জয়ের বিষয়ে ভীষণ আত্মপ্রত্যয়ী।

নেপালের পোখরা থেকে অর্পিতা বলেন, ‘দলের অবস্থা ভালো, কারও চোট নেই, সবাই মোটামুটি ফিট আছে। যেহেতু আমাদের পরশু ফাইনাল খেলা, সবাই ফিট আছে। ফাইনালে লড়াই করার মতো সবার মানসিক প্রস্তুতি আছে।’

ফাইনাল নিয়ে তার কথা, ‘ইনশাআল্লাহ আমরা ফাইনালে ভালো কিছু করবো। যেহেতু ভারতকে আমরা একবার হারিয়েছি, তো আবার তাদের সঙ্গেই আমাদের ফাইনাল খেলা। আমাদের মধ্যে আলাদা একটা প্রাণশক্তি কাজ করছে। যেহেতু তাদেরকে আমরা ইতোমধ্যে একবার হারিয়েছি, তো মানসিকভাবে প্রস্তুত আছি যে, তাদেরকে আবার হারাতে পারবো।’

ট্রফি নিয়ে দেশে ফিরতে চান সবাই। আলপিও তেমনটাই জানালেন, ‘চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশে নিয়ে ফিরবো, ইনশাআল্লাহ। ট্রফি অবশ্যই বাংলাদেশে যাবে। আমরা মরণপণ চেষ্টা করবো ট্রফিটা বাংলাদেশে নিয়ে যেতে।’

‘খেলা’ : আরও খবর

» ভিসা জটিলতায় সৌদি আরবে যেতে পারেননি সাইক্লিস্টরা

সম্প্রতি