image

এশিয়ান বাছাই হকির প্রস্তুতি শুরু

ক্রীড়া বার্তা পরিবেশক

এশিয়ান গেমস হকির বাছাই পর্বের প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী ২০২৬) অনুশীলন ক্যাম্পের প্রথম দিনেই ঢাকা স্টেডিয়ামের টার্ফে কুপার টেস্টে অংশ নেন ডাক পাওয় ৩৭ জনের মধ্যে ৩৬ জন। বিকেল ৩টায় শুরু হওয়া এই ফিটনেস অ্যাসেসমেন্টে খেলোয়াড়দের ৪টি গ্রুপে ভাগ করে পরীক্ষা নেয়া হয়। ক্যাম্পের কোচ এম আশিকুজ্জামানের তত্ত্বাবধানে এই কুপার টেস্ট হয়।

এশিয়ান গেমস বাছাইপর্বের এই টুর্নামেন্টটি আগামী ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল ওমানের মাস্কাটে অনুষ্ঠিত হবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া এবং মাঠের অনুশীলনের সুযোগ পেতে বাংলাদেশ দল ২২ মার্চ ওমানের উদ্দেশ্যে রওনা হবে। ফিটনেস টেস্ট শেষে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘এটি এশিয়ান গেমস বাছাইপর্বের ক্যাম্প এবং আমাদের এই টুর্নামেন্টে খেলতেই হবে। ওমানে ২৫ মার্চ থেকে ম্যাচ শুরু হবে। আমরা এখনও অংশ নেয়া দেশের সংখ্যার আনুষ্ঠানিক নিশ্চয়তা পাইনি। তবে আশা করছি এই মাসের মাঝামাঝি সময়ে তা জানতে পারব।’ তিনি যোগ করেন, ‘আমরা প্রায় দুই মাস আগেই খেলোয়াড়দের জানিয়েছিলাম ফিটনেস বজায় রাখা তাদের নিজেদের দায়িত্ব। তাদের একটি নির্দিষ্ট মান পর্যন্ত ফিট থাকতে হতো, বাকিটা ক্যাম্পে ঠিক করা হবে।’ রিয়াজুল হাসানের কথা, ‘কুপার টেস্টের ফলাফলের ভিত্তিতে খেলোয়াড়দের সংখ্যা কমিয়ে দল চূড়ান্ত করা হবে। কোচ ও নির্বাচক কমিটি এই তথ্যগুলো পর্যালোচনা করবেন। সামনে রমজান মাস থাকায় এই প্রক্রিয়াটি পর্যায়ক্রমে চলতে থাকবে।’

‘খেলা’ : আরও খবর

» ভিসা জটিলতায় সৌদি আরবে যেতে পারেননি সাইক্লিস্টরা

সম্প্রতি