প্রিমিয়ার লীগে সিটির বিপক্ষে বড় জয় পেয়েছে লিভারপুল, আর ভালো শুরু পেয়েও পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে, সার্বিক বিচারে ভালো অবস্থানে আছে পেপ গার্দিওলার দল। তাদের বিপক্ষে মাঠে নেমেই নিজেদের অগ্রগতির ছাপ রাখতে চান লিভারপুল কোচ আর্না স্লট।
২৪ রাউন্ড শেষে ৪৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দুইয়ে আছে সিটি, ৩৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে লিভারপুল।
দ্বিতীয় লেগে সিটির বিপক্ষে আগামী রোববার ঘরের মাঠে লড়বে লিভারপুল। তুলনামূলক ভালো অবস্থানে থাকা দলটির বিপক্ষে খেলেই নিজেদের উন্নতি কতটা হলো, দেখতে চান স্লট।
‘ইতিহাদে আমরা যেমন খেলেছিলাম, সেটা আমার মনে আছে এবং প্রথমার্ধের অধিকাংশ সময়ই আমরা কোণঠাসা ছিলাম।’
‘তাই, এই দল নিয়ে আমরা কতটা উন্নতি করেছি, তা যাচাইয়ের এটা আরেকটি মঞ্চ। আসছে ম্যাচের ফল কতটা গুরুত্বপূর্ণ, আমরা জানি।’
গত নভেম্বরে লীগের প্রথম পর্বে সিটির মাঠে ৩-০ ব্যবধানে হেরেছিল লিভারপুল। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী ২০২৬) সংবাদিকদের প্রশ্নের উত্তরে স্লট বলেন, ‘আমাদের গোল বাতিল হয়েছিল এবং ভিএআরের হস্তক্ষেপে তারা একটি পেনাল্টি পেয়েছিল, আর এসব সিটিকে সাহায্য করেছিল।