image
জশ হ্যাজেলউড

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবার সমস্যায় অস্ট্রেলিয়া

সংবাদ স্পোর্টস ডেস্ক

টি-২০ বিশ্বকাপের আগে আরও চাপে পড়ল অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিংয়ের চোটে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন জশ হ্যাজেলউড। বিশ্বকাপের আগে তিনি সুস্থ হতে পারবেন না। ৩৫ বছরের ক্রিকেটারের পরিবর্তন হিসেবে কারও নাম ঘোষণা করছে না অস্ট্রেলিয়া।

আগে জানা গিয়েছিল, বিশ্বকাপের মাঝে বা পরের দিকে হ্যাজেলউড দলে যোগ দিতে পারেন।

শুক্রবার,(০৬ ফেব্রুয়ারী ২০২৬) জানানো হয়েছে, সেই সম্ভাবনা খুবই কম। তাই হ্যাজেলউডকে ছাড়াই বিশ্বকাপে নামছে অস্ট্রেলিয়া।

মিচেল স্টার্ক টি-২০ থেকে অবসর নিয়েছেন। চোটের জন্য বিশ্বকাপে নেই প্যাট কামিন্সও। এবার হ্যাজেলউডও ছিটকে যাওয়ায় প্রথম সারির তিন পেসারকেই পাবে না অস্ট্রেলিয়া। নেথান এলিস এবং বেন ডোয়ারশুইসের ওপর ভরসা করছে তারা।

এ দিন অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডমেড বলেছেন, ’আমরা ভেবেছিলাম সুপার এইটের সময় হ্যাজেলউড ফিট হয়ে যাবে। তবে এখন বোঝা যাচ্ছে, ফিট হতে আরও কিছুটা সময় লাগবে। ওকে খেলালে সেটা ঝুঁকির হয়ে যাবে। এখনই কোনো পরবর্তী ক্রিকেটারের নাম ঘোষণা করছি না। প্রথম দিকের ম্যাচগুলোর জন্য আমরা তৈরি। পরের দিকে কোনো ক্রিকেটার নেয়া হতে পারে।’

গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচ থাকলেও তা বাতিল হয়ে যায়। ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে ৬ দিন সময় থাকছে অস্ট্রেলিয়ার কাছে। গ্রুপের ম্যাচগুলি তারা খেলবে কলম্বো এবং পাল্লেকেলেতে।

সম্প্রতি