রান উৎসবের ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে অ-১৯ যুব বিশ্বকাপের ষোড়শ আসরের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবার তারা জিতলো ষষ্ঠ শিরোপা। ১৯৯৮ সালে একমাত্র শিরোপা জেতা ইংল্যান্ডের আরেকটির অপেক্ষা আরও বাড়লো। ২০২২ আসরের ফাইনালেও ভারতের বিপক্ষে হেরেছিল তারা।
শুক্রবার,(০৬ ফেব্রুয়ারী ২০২৬) ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ৪১১/৯। জবাবে ইংল্যান্ড শেষ হয়ে গেল ৩১১ রানে। শেষের দিকে আপ্রাণ চেষ্টা করলেন সেলেব ফ্যালকনার। তবে শতরান করেও দলকে জেতাতে পারলেন না।
শেষের দিকে আপ্রাণ চেষ্টা করলেন সেলেব ফ্যালকনার। তবে শতরান করেও দলকে জেতাতে পারলেন না। ফাইনালে ভারতের জয়ের নায়ক বৈভব। করেন ৮০ বলে ১৭৫ রান, ১৫টি চার এবং ১৫টি ছয়ে। শেষ পর্যন্ত বৈভব ফেরে ম্যানি লামসডেনের বলে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে নিঃসন্দেহে সবচেয়ে আগ্রাসী ইনিংস এটাই। ভারত চতুর্থ ওভারেই হারিয়েছিল সেমিফাইনালের শতরানকারী অ্যারন জর্জকে (৯)। তিনে নেমে অধিনায়ক আয়ুষ মাত্রেকে (৫৩) বিশেষ কিছুই করতে হয়নি। তিনি উল্টো দিকে থাকা বৈভবের ধ্বংসলীলা উপভোগ করেছেন। আয়ুষ ফেরার পর বৈভবের সঙ্গে যোগ দেন বেদান্ত ত্রিবেদী। তিনি ৩২ রানে ফেরেন। ৩১ বলে ৪০ রান করে ফিরে যান অভিজ্ঞান। বিহান মালহোত্র করেন ৩০। শেষের দিকে ভারত কয়েকটি উইকেট হারায়।
মাথার চারশ’র বেশি রানের বোঝা থাকলেও ইংল্যান্ড শুরুটা করেছিল ধীরগতিতে। প্রতি ওভারে পাঁচের বেশি রান উঠছিল না। জোসেফ মুরেসকে (১৭) ফেরান আরএস অম্বরীশ। তার পর থেকে আগ্রাসী খেলতে থাকে ইংল্যান্ড। বেন ডকিন্স (৬৬) এবং বেন মায়েসের জুটিতে উঠে যায় ৭৪ রান। মায়েস (৪৫) ফেরার পরেও আগ্রাসন ধরে রাখেন ডকিন্স এবং রিউ। এই দুই ক্রিকেটার ফিরতেই ভেঙে পড়ে ইংল্যান্ড। নয় বলের ব্যবধানে চারটি উইকেট হারায় তারা। ওখানেই ইংল্যান্ডের যাবতীয় প্রতিরোধ শেষ হয়ে যায়। এ দিন শুরু থেকে মার খাচ্ছিলেন দীপেশ দেবেন্দ্রন। তিনি পর পর ফেরান ফারহান (১) এবং মর্গ্যানকে (০)। রান আউট হন রালফি (০)। অষ্টম উইকেটে সেলেব ফ্যালকনার এবং জেমস মিন্টো ৯২ রানের জুটি গড়েন। হঠাৎই ভারতকে কিছুটা চাপে মনে হচ্ছিল। তবে ইংল্যান্ডের রান রেটও লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। চালিয়ে খেলতে গিয়েই অম্বরীশের বলে পরিবর্ত এনানের হাতে ক্যাচ দেন মিন্টো (২৮)। তার পরেও শেষের দিকের ব্যাটারদের নিয়ে শতরান করেন ফ্যালকনার। শেষ পর্যন্ত ৬৭ বলে ১১৫ রান করে আউট হন তিনি।
নগর-মহানগর: অপারেশন ফেইজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩১
খেলা: টি-২০ বিশ্বকাপের সূচি
খেলা: এবারের আসরের ২০ অধিনায়ক
খেলা: ২২ জনের মধ্যে ১৫তম রবিউল