দিল্লিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ২২ জনের মধ্যে ১৫তম হয়েছেন বাংলাদেশের শুটার রবিউল ইসলাম। শুক্রবার,(০৬ ফেব্রুয়ারী ২০২৬) ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রবিউল ৬২২.৪ স্কোর করেন। এই ইভেন্টে ২৬ জন শুটার নিবন্ধন করলেও অংশ নিয়েছেন ২২ জন। শীর্ষ আট স্কোরধারী ফাইনালে খেলছেন। বাংলাদেশের শুটার রবিউলের সঙ্গে অষ্টম স্থানে থাকা শুটারের পার্থক্য ২.২ পয়েন্ট। এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ বিগত সময়ে একাধিক শুটার খেলেছেন।
এবার শুটিং ফেডারেশন শুধু রবিউলকে পাঠিয়েছে। ১০ মিটার এয়ার রাইফেল মহিলা বিভাগে ৬২৪ স্কোর করে ফাইনাল নিশ্চিত হয়েছে। সেখানে বাংলাদেশের শুটার কলি ৬২৬ নিয়মিত করলেও তাকে শৃঙ্খলার কারণ দেখিয়ে খেলতে পাঠায়নি ফেডারেশন। প্র্যাকটিসে ও জাতীয় পর্যায়ে রবিউলের স্কোরিং গড় ৬২৭-২৮ থাকে। এশিয়ান শুটিংয়ে সেই তুলনায় স্কোর কমই করেছে। এ নিয়ে রবিউলের কোচ শারমিন আক্তার বলেন, ‘২০২৪ প্যারিস অলিম্পিকের পর এই টুর্নামেন্টের মাধ্যমে আবার আন্তর্জাতিক শুটিংয়ে ফিরল রবিউল। দেড় বছরের বেশি সময় আন্তর্জাতিক শুটিংয়ে না থাকায় কিছুটা প্রভাব তো পড়েছেই।’
নগর-মহানগর: অপারেশন ফেইজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩১
খেলা: টি-২০ বিশ্বকাপের সূচি
খেলা: এবারের আসরের ২০ অধিনায়ক
খেলা: ২২ জনের মধ্যে ১৫তম রবিউল