image

ইশান মালিঙ্গার বিশ্বকাপ শেষ

সংবাদ স্পোর্টস ডেস্ক

আজ ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে অন্যতম আয়োজক শ্রীলঙ্কা।

টি-২০ বিশ্বকাপের দশম আসর থেকে ছিটকে গেছেন লঙ্কান পেসার ইশান মালিঙ্গা। সদ্য ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সময় কাঁধের ইনজুরিতে পড়েন মালিঙ্গা। তারপরও বিশ্বকাপ দলে রাখা হয়েছিল তাকে। টিম ম্যানেজমেন্ট আশা করেছিল বিশ্বকাপের মাঝপথে সুস্থ হয়ে যাবেন মালিঙ্গা। কিন্তু ইনজুরির সঙ্গে লড়াই করে জিততে পারলেন না তিনি। মালিঙ্গার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার প্রামোদ মাধুশান। ২০২২ সালে অভিষেকের পর দেশের হয়ে ৮ টি-২০তে ১২ উইকেট শিকার করেছেন তিনি। ২০২৩ সালের এপ্রিলে সর্বশেষ লঙ্কানদের হয়ে ২০ ওভারের ম্যাচ খেলেছেন মাধুশান।

সম্প্রতি