image
ছবিঃ সংগৃহীত

নিউজিল্যান্ড-আফগানিস্তান মুখোমুখি

‘জয় দিয়ে শুরু করলে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়’

সংবাদ স্পোর্টস ডেস্ক

টি-২০ বিশ্বকাপের দশম আসরে ‘ডি’ গ্রুপের ম্যাচে রবিবার মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর লক্ষ্য দু’দলের।

চেন্নাইয়ে ম্যাচটি শুরু হবে সকাল ১১টা ৩০ মিনিটে ।

টি-২০ ফরম্যাটে এখন পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে তারা।

২০২১ সালে আবু ধাবিতে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারায় নিউজিল্যান্ড। ২০২২ সালে মেলবোর্নে ম্যাচটি টস ছাড়াই পরিত্যক্ত হয়ে যায়।

২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে চমক দেখায় আফগানরা। মুখোমুখি লড়াই বিবেচনায় এগিয়ে যাবার সুযোগ নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সামনে। তবে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করাই প্রধান লক্ষ্য দু’দলের।

নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা, সব দলেরই প্রধান লক্ষ্য থাকে।

আফগানদের বিপক্ষে সেরা ক্রিকেট খেলতে পারলে, জয় পাওয়া অসম্ভব নয়।’

আফগানিস্তান অধিনায়ক রশিদ খান, ‘জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারলে, বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যায়।

আমরাও ভালোভাবে বিশ্বকাপ অভিযান শুরু করতে চাই। নিউজিল্যান্ড শক্তিশালী দল। জয় পেতে হলে তিন বিভাগে ভালো ক্রিকেট খেলতে হবে।’

আফগানিস্তান ম্যাচের আগে একাদশ সাজানো নিয়ে বিপাকে নিউজিল্যান্ড।

ভাইরাস সংক্রমণে ভুগছেন দলের দুই ব্যাটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে।

একাদশ চূড়ান্ত করতে ম্যাচের আগ পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করার কথা জানিয়েছেন কিউই কোচ রব ওয়াল্টার।

সম্প্রতি