image

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

সংবাদ অনলাইন রিপোর্ট

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি শর্ত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ শর্তগুলো পূরণ হলে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ খেলতে রাজি হতে পারে পাকিস্তান। আইসিসির সঙ্গে চলমান অচলাবস্থার সম্ভাব্য সমাধান নিয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরে এক বৈঠকে পিসিবি এ শর্তগুলো উত্থাপন করে।

শর্ত তিনটি হলো : আইসিসির ইভেন্ট থেকে বাদ পড়ায় বাংলাদেশকে বাড়তি ক্ষতিপূরণ দেওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও বাংলাদেশের ফি নিশ্চিত করা এবং ভবিষ্যতে আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া।

নিরাপত্তাজনিত কারণে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর করতে অস্বীকৃতি জানালে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। এ বিষয়ে বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান। বাংলাদেশ বাদ পড়ার প্রতিবাদে পিসিবি আইসিসির আয়োজনে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়, যার ফলে দুই পক্ষের মধ্যে অচলাবস্থা তৈরি হয়। আইসিসি সম্ভাব্য পরিণাম সম্পর্কে সতর্ক করলেও পাকিস্তান তাদের সিদ্ধান্তে অনড় ছিল।

সূত্র জানায়, পিসিবির কয়েকজন কর্মকর্তা ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পক্ষে থাকলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি তার আগের অবস্থানে রয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আজ সোমবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এআরএস

সম্প্রতি