লীগের শেষ পর্যায়ে বাফুফের ট্রফি উন্মোচন

ক্রীড়া বার্তা পরিবেশক

https://sangbad.net.bd/images/2026/February/11Feb26/news/Untitled-1.jpg

গত সোমবার গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে নারী ফুটবল লীগের ১১ অধিনায়ককে নিয়ে হয় ট্রফি উন্মোচন। লীগ প্রায় শেষ পর্যায়। অতীত ভিন্ন কথা না বললে এই প্রথম লীগের শেষ পর্যায়ে এসে ট্রফি উন্মোচন হয়েছে! যা বিরল এক ঘটনা।

লীগের ৪৫ ম্যাচ হয়ে গেছে। দুই রাউন্ড পর লীগ শেষ। এই সময়ে ট্রফিটাও উন্মোচন হলো। দেরিতে ট্রফি উন্মোচন নিয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘সময় মেলানোর একটা ব্যাপার ছিল, আমরা সেভাবে সময় পাইনি। সব দল তাদের অধিনায়কও ঘোষণা করেনি। তাই অনুষ্ঠানটা এখন করা।’

লীগ শেষের দিকে। এটাই খুশির বিষয় বলে বাফুফের সহ সভাপতি জানালেন , ‘অনেক চ্যালেঞ্জ ছিল। কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল, যেমন ফ্লাডলাইটের ইস্যুটা। আমি শতভাগ সন্তুষ্ট নই। তবে লীগ শেষ করতে পারছি এতেই আমরা খুশি।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি