image
হাফ সেঞ্চুরি করেন ডি লিডে

নামিবিয়াকে হারিয়ে প্রথম জয় নেদারল্যান্ডসের

স্কোর: নামিবিয়া ২০ ওভারে ১৫৬/৮: নেদারল্যান্ডস ১৮ ওভারে ১৫৯/৩

ক্রীড়া বার্তা পরিবেশক

টি-২০ বিশ্বকাপের দশম আসরে প্রথম জয় পেয়েছে নেদারল্যান্ডস।

মঙ্গলবার,(১০ ফেব্রুয়ারী ২০২৬) সকালে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডস ৭ উইকেটে হারিয়েছে নামিবিয়াকে। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছিল ডাচরা।

দিল্লিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে লড়াকু পুঁজি পায় এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা নামিবিয়া। ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান করে তারা। সর্বোচ্চ ৪২ রান করেন নিকোল লফটি ইটন।

২টি করে উইকেট নেন লোগান ফন বিক ও ডি লিডে। জবাবে ১২ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। ৪৮ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস খেলেন ডি লিডে। ৫টি চার ও ৪টি ছক্কায় সাজানো ম্যাচ জয়ী ইনিংস খেলে সেরা খেলোয়াড় নির্বাচত হন তিনি।

জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ

সহজ জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের দশম আসর শুরু করলো দক্ষিণ আফ্রিকা। গত সোমবার রাতে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৫৭ রানে হারিয়েছে কানাডাকে।

আহমেদাবাদে আগে ব্যাটিং পেয়ে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ওভারে ৪ উইকেটে ২১৩ রান করে।

জবাবে দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রানের বেশি করতে পারেনি কানাডা। দক্ষিণ আফ্রিকার চার পেসার এনগিদি ৪টি, মার্কো জানসেন ২টি এবং কাগিসো রাবাদা ও কর্বিন বশ ১টি করে উইকেট নেন।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি