image
টিম সেইফার্ট ও ফিন অ্যালেন উদ্বোধনী জুটিতে রেকর্ড ১৭৫ রান করেন

উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়ে কিউই’র জয় ১০ উইকেটে

স্কোর: আরব আমিরাত ২০ ওভারে ১৭৩/৬: নিউজিল্যান্ড ১৫.২ ওভারে ১৭৫/০

সংবাদ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে নিজেদের প্রথম ম্যাচে রেকর্ড গড়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। তারা ১০ উইকেটে হারিয়েছে আরব আমিরাতকে । মঙ্গলবার,(১০ ফেব্রুয়ারী ২০২৬) বিকালে চেন্নাইয়ে ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনের উদ্বোধনী জুটি ১৫.২ ওভারে জয় নিশ্চিত করেছে। টি-২০ বিশ্বকাপে যে কোনো উইকেটে এটি রেকর্ড জুটির নজির।

খেলতে নামা দুই ওপেনারের বিস্ফোরক ব্যাটিংয়ে আমিরাতের বোলারদের ওপর তা-ব চালিয়েছেন।

সেইফার্ট ৪২ বলে ১২টি চার ও ৩ ছক্কায় খেলেছেন ৮৯ রানের অপরাজিত ইনিংস। তিনি ফিফটি পূরণ করেন ২৩ বলে। অ্যালেন ৫০ বলে ৫টি চার ও ৫ ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন। পাওয়ার প্লেতেই দুজনে তুলে ফেলে ৭৮ রান!

মঙ্গলবার টস জিতে ব্যাট করে ৬ উইকেটে ১৭৩ রান তোলে আমিরাত। এরমধ্যে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম করেন ৪৫ বলে অপরাজিত ৬৬ ।

তাতে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। দ্বিতীয় উইকেটে ওয়াসিম ও আলিশান শরাফু গড়েন ১০৭ রানের জুটি। শরাফু ৪৭ বলে ৫৫ রানে ফিরলে ভাঙে জুটি।

শরাফু যখন আউট হন, ১৪.২ ওভারে দলটির স্কোর ছিল ২ উইকেটে ১১৯ রান। এর কিছুক্ষণ পর আরেকটি উইকেট হারালেও ওয়াসিমের ব্যাটেই সমৃদ্ধ হয় স্কোরবোর্ড। কিউইদের হয়ে ৩৭ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন ম্যাট হেনরি।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি