image
ছবিঃ সংগৃহীত

ছিটকে গেলেন আইরিশ অধিনায়ক

সংবাদ স্পোর্টস ডেস্ক

হাঁটুর ইনজুরির কারণে টি-২০ বিশ্বকাপের চলতি আসরে আর খেলতে পারবেন না আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। তার বদলি হিসেবে বিশ্বকাপের বাকী অংশে খেলার জন্য আয়ারল্যান্ড দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার স্যাম টপিং। গত বুধবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের সপ্তম ওভারে জশ ইংলিসের ক্যাচ নিতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন স্টার্লিং। তার জায়গায় দলকে নেতৃত্ব দেন লরকান টাকার। স্টার্লিংকে হারানো আয়ারল্যান্ডের জন্য বড় ধাক্কা। দলের অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি দলের অন্যতম সেরা ব্যাটার তিনি।

আয়ারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৬৩ ম্যাচে সর্বোচ্চ ৩,৮৯৫ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার।

বিশ্বকাপে ইতোমধ্যে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে আয়ারল্যান্ড। ওমান ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা বাকী আছে আইরিশদের। এরমধ্যে এক ম্যাচ হারলে আনুষ্ঠানিকভাবে সুপার এইটে খেলার আশা শেষ হয়ে যাবে তাদের।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি