ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান ব্রেন্ডান টেইলর। ওমানের বিপক্ষে গ্রুপ ম্যাচে আট উইকেটের জয় নিশ্চিত করার ম্যাচে অসুস্থ হয়েছিলেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার। এরপর তার ফিটনেস নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, টেইলর আর কোনো ম্যাচে অংশ নেবেন না। অধিনায়ক সিকান্দার রাজা শুক্রবার, (১৩ ফেব্রুয়ারী ২০২৬) টসের সময় নিশ্চিত করেন, ‘ব্রেন্ডান টেইলর ইনজুরিতে পড়েছেন এবং টুর্নামেন্ট থেকে বাদ দেয়া হয়েছে।’