অনেক নাটকীয়তার পর বিশ্বকাপ মঞ্চে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে ফের আলোচনায় গত এশিয়া কাপের ‘হাত না মেলানো’ ইস্যু। এবারও খেলোয়াড়রা হাত মেলানি দুই দলনেতা। ভারতের শুরু করা এই আচরণের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। তার মতে, এটা হাস্যকর এবং তাদের দেশের সঙ্গে বেমানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাঞ্জরেকার পোস্ট করে ভারতীয় দলকে এক হাত নিয়েছেন। তার মতে, খেলতে নামলে হাত মেলাতে হবে, নতুবা খেলা বন্ধ রাখতে হবে। তিনি বলেন, ‘এই হাত না মেলানো’ বিষয়টা খুবই হাস্যকর একটি জিনিস যা ভারত শুরু করেছে। আমাদের মতো একটি দেশের জন্য এটি মানানসই নয়। হয় খেলার স্পিরিট বজায় রেখে ঠিকঠাক খেলুন, নয়তো একেবারেই খেলবেন না।’