নামিবিয়াকে হারিয়ে টিকে রইলো যুক্তরাষ্ট্র

স্কোর: যুক্তরাষ্ট্র ২০ ওভারে ১৯৯/৪ ; নামিবিয়া ২০ ওভারে ১৬৮/৬। ফল: যুক্তরাষ্ট্র ৩১ রানে জয়ী

ক্রীড়া বার্তা পরিবেশক

চলমান বিশ্বকাপের ২৬তম ম্যাচে নামিবিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখলো যুক্তরাষ্ট্র । রোববার, (১৫ ফেব্রুয়ারী ২০২৬) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৩১ রানে জিতেছে তারা। আগের ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৩ রানে হারিয়েছিল যুক্তরাষ্ট্র ।

টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে তারা। তিন ম্যাচের সবেই হেরে বিদায় নিশ্চিত হয় নামিবিয়ার।

চেন্নাইয়ে অধিনায়ক মায়াঙ্ক ও কৃষ্ণমুর্তির পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৪ উইকেটে ১৯৯ রান করে যুক্তরাষ্ট্র। টি-২০ বিশ্বকাপে যা তাদের সর্বোচ্চ সংগ্রহ।

ওপেনিংয়ে নেমে তিনটি করে ছক্কা-চারে ৩০ বলে ৫২ রান করেন মায়াঙ্ক।

চারে নামা কৃষ্ণমুর্তি ছয়টি ছক্কা ও চারটি চার মারেন ৩৩ বলে অপরাজিত ৬৮ রান করতে। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি। রান তাড়ায় লরেন স্টিনক্যাম্পের ফিফটিতে ভালো শুরু পায় নামিবিয়া।

তিনটি ছক্কা ও পাঁচটি চারে ৫৮ রান করেন এই ওপেনার। কিন্তু এরপর আর বড় ইনিংস খেলতে পারেননি কেউ। তাতে ১৬৮ রানে থেমে যায় নামিবিয়া।

নামিবিয়ার হয়ে ৩৯ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৫৮ রানে লড়াই করেছেন ওপেনার লরেন স্টিনক্যাম্প। তাছাড়া ৩১ রান করেন জেজে স্মিট।

২৮ রান আসে লফটি ইটনের ব্যাট থেকেও। যুক্তরাষ্ট্রের হয়ে ৩০ রানে দুটি উইকেট নেন শেডলি ফন শালকভিক।

‘খেলা’ : আরও খবর

» ভারতীয় দলের আচরণের সমালোচনায় মাঞ্জরেকার

সম্প্রতি