image
দুই অধিনায়ক হ্যারি ব্রুক ও ওয়েইন ম্যাডসেন

ক্রিকেটে ইংল্যান্ড-ইতালি প্রথম মুখোমুখি সোমবার

ক্রীড়া বার্তা পরিবেশক

‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ জিতলেই টি-২০ বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত হবে, এমন সমীকরণকে সামনে নিয়ে আজ ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখতে ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখাতে চায় প্রথমবার ক্রিকেটের কোনো বিশ্বকাপে অংশ নেয়া ইতালি।

কলকাতার দুপুর সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম দেখা হচ্ছে দু’দলের।

৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ২০১০ ও ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সঙ্গে সুপার এইটের দৌড়ে আছে স্কটল্যান্ড ও ইতালি। স্কটিশরা ৩ ম্যাচে এবং ইতালি ২ ম্যাচ খেলে সমান ২টি করে পয়েন্ট অর্জন করেছে। ইতালির বিপক্ষে জিতলে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠবে ইংল্যান্ড। তখন নিজেদের শেষ ম্যাচে জিতলেও, ইংল্যান্ডের ৬ পয়েন্ট স্পর্শ করতে পারবে না স্কটল্যান্ড ও ইতালি। ৩ ম্যাচের সবগুলোতে জিতে এই গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ইতালির কাছে হারলেও সুপার এইটে খেলার সুযোগ থাকবে ইংল্যান্ডের। তখন নেপালের কাছে স্কটল্যান্ডের এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হবে ইতালিকে। তারপর ইতালির সঙ্গে রান রেইট বিবেচনায় আসবে ইংল্যান্ডের। আর যদি ইংল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়ে দেয় তাহলে সুপার এইটে খেলবে ইতালি।

আবার ইংল্যান্ড হারলে, নেপালের বিপক্ষে স্কটল্যান্ড জিতলে এবং শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইতালি হারলে, তখন তিন দলের রান রেট বিবেচনায় আসবে। রান রেইট নিয়ে বসতে হবে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ইতালিকে।

তবে এত যদি-কিন্তুর ওপর না থেকে, সহজ সমীকরণ-জয় দিয়ে সুপার এইট নিশ্চিত করতে চায় ইংল্যান্ড। দলের অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘সুপার এইটে খেলার জন্য আমাদের সমানে সহজ সমীকরণ হলো- জয়। এছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ নেই। হেরে গেলেও সুযোগ থাকবে। তবে সেসব সুযোগ অনেক যদি-কিন্তুর ওপর। তাই আমরা জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না। কাল জয়ের জন্যই মাঠে নামবে দল।’

স্কটল্যান্ডের কাছে ৭৩ রানে হেরে বিশ্বকাপ শুরুর পর, নেপালকে ১০ উইকেটে হারিয়ে নিজেদের অভিষেক বিশ্বকাপেই প্রথম জয়ের স্বাদ পায় ইতালি।

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে এই বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দেওয়ার পাশাপাশি সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে চায় ফুটবলের বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন ইতালি।

দলের অধিনায়ক ওয়েইন ম্যাডসেন বলেন, ‘নেপালের বিপক্ষে জয়ে আমরা এখন আত্মবিশ্বাসী। ইংল্যান্ড বিশ্বসেরা দল। তারপরও টি-২০তে যে কোনো দলকে হারানো সম্ভব। তাই ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য তিন বিভাগেই সেরা ক্রিকেট খেলার লক্ষ্যেই মাঠে নামবো আমরা। যাতে সুপার এইটে খেলার সুযোগও থাকে আমাদের।’

‘খেলা’ : আরও খবর

» নামিবিয়াকে হারিয়ে টিকে রইলো যুক্তরাষ্ট্র

» ভারতীয় দলের আচরণের সমালোচনায় মাঞ্জরেকার

সম্প্রতি