আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় নারী এককে ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ চ্যাম্পিয়ন এবং ইতিহাস বিভাগের সামান্তা হোসেন তুশী তৃতীয় স্থান অর্জন করেছে। ছাত্রদের দলগত ইভেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্সআপ হয়েছে। ছাত্রদের দলগত ইভেন্টের খেলোয়াড়রা হলো-ভূগোল ও পরিবেশ বিভাগের মুহতাসিন আহমেদ হৃদয়, চারুকলা অনুষদের সামসন বম, তনয়া মুরং এবং সুব্রত চাকমা। নারী এককে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় মুনসাত জাহান লামিসা ও তাবাসসুম বিনতে জাহির জিনিয়া। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করেন।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে তুষারধসে নিখোঁজ অন্তত ১০ স্কি খেলোয়াড়
আন্তর্জাতিক: জঙ্গিবাদ দমনে সহায়তায় নাইজেরিয়ায় মার্কিন সেনা