বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন নিশ্চিত করার জন্য কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশ।
আইসিসির নিয়মনুযায়ী ২০১৫, ২০১৯ এবং ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে ওয়ানডে র্যাংকিংয়ের সপ্তম স্থানে ছিলো টাইগাররা। বর্তমানে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। এতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে?
১৪ দলের ঐ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে। স্বাগতিক হিসেবে ইতিমধ্যে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে।
যদি স্বাগতিক দলের মধ্যে কোন দল শীর্ষ আটের মধ্যে থাকে, তাহলে নবম বা দশম স্থানে থাকা দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।
প্রয়োজনীয় র্যাংকিং তালিকার মধ্যে থাকতে না পারলে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে। গতবার বাছাই পর্ব খেললেও বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
বর্তমান ওয়ানডে র্যাংকিংয়ে ৭৪ রেটিং নিয়ে দশম স্থানে আছে বাংলাদেশ। ৭৭ রেটিং নিয়ে নবম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।
ইতোমধ্যেই স্বাগতিক হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। তাই সরাসরি যোগ্যতা অর্জনের দৌড়ে ১১তম স্থানে আছে বাংলাদেশ। এজন্য বাছাইপর্ব এড়াতে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত নবম স্থানে উঠতে হবে টাইগারদের।
তবে সরাসরি যোগ্যতা অর্জনের পথ বাংলাদেশের জন্য কঠিন। প্রতিটি সিরিজ এবং প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তারপরেও ভালো সুযোগ রয়েছে টাইগারদের। বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে আগামী মাস থেকে লড়াই শুরু করবে বাংলাদেশ। চলমান বিশ্বকাপে খেলছেন না বাংলাদেশ। তাই প্রস্তুতির জন্য সুযোগ আছে তাদের। বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ১২, ১৪ এবং ১৬ মার্চ।
এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সফরকারী দেশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি এবং জিম্বাবুয়ের সাঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। যেহেতু এই ম্যাচগুলি আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ। তাই এই সিরিজের ফলে ওয়ানডে র্যাংকিংয়ে প্রভাব ফেলবে।
পাকিস্তান সিরিজের প্রস্তুতির জন্য ২৩ ফেব্রুয়ারি থেকে চার দলের বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট হবে। লীগ পর্বের ম্যাচ বগুড়া এবং রাজশাহীতে এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল হবে।
২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের লক্ষ্যে পাকিস্তান সিরিজ দিয়ে ওয়ানডেতে গুরুত্বপূর্ণ ও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে তুষারধসে নিখোঁজ অন্তত ১০ স্কি খেলোয়াড়
আন্তর্জাতিক: জঙ্গিবাদ দমনে সহায়তায় নাইজেরিয়ায় মার্কিন সেনা