স্কোর: পাকিস্তান ২০ ওভারে ১৯৯/৩; নামিবিয়া ১৭.৩ ওভারে ৯৭/১০। ফল: পাকিস্তান ১০২ রানে জয়ী
প্রত্যাশা মতোই টি-২০ বিশ্বকাপের শেষ আটে উঠেছে পাকিস্তান। কলম্বোতে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে গেলো পাকিস্তান। অষ্টম দল হিসাবে শেষ আটে জায়গা পেতে হলে বুধবার,(১৮ ফেব্রুয়ারী ২০২৬)জিততেই হতো সালমান আলী আগাদের। নামিবিয়ার বিপক্ষে জয় পেতে অবশ্য অসুবিধা হয়নি পাকিস্তানের। প্রথম ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ রান করে পাকিস্তান। ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন শাহিবজাদা ফারহান। জবাবে ১৭.৩ ওভারে ৯৭ রানে শেষ হয়ে যায় নামিবিয়ার ইনিংস।
ভারতের কাছে হেরে চাপে পড়ে গিয়েছিলেন সলমনেরা। ব্যর্থতার জন্য সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল বাবর আজম, শাহিন আফ্রিদিদের মতো সিনিয়র ক্রিকেটারদের। তাদের দল থেকে বাদ দেয়ার দাবিও ওঠে। দুর্বল নামিবিয়ার বিপক্ষে শাহিনকে প্রথম একাদেশ রাখ হয়নি । বাবরকে দলে রাখা হলেও তাকে ব্যাট করতে হয়নি!
টস জিতে ব্যাটিং নেন সালমান। তবে কলম্বোর ২২ গজে এ দিনেও তাদের শুরুটা ভালো হয়নি। ওপেনার সাইম আইয়ুব (১৪) ব্যর্থ হন। অন্য ওপেনার ফারহান এবং তিন নম্বরে নামে সালমান পরিস্থিতি সামাল দেন। পাক অধিনায়ক ২৩ বলে ৩৮ রানের ইনিংস খেলে আউট হয়ে গেলেও পিচের এক প্রান্ত আগলে রেখেন ফারহান। তারা দলের ইনিংসের শেষ পর্যন্ত ছিলেন। ফারহানের ৫৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংসে ছিলো ১১ চার এবং ৪ ছক্কা। তবে রান পাননি চার নম্বরে নামা খাজা নাফায় (৫)। শেষ পর্যন্ত ফারহানের সঙ্গে ছিলেন শাদাব খান। ১ চার এবং ৩ ছক্কায় ২২ বলে ৩৬ রান করেন তিনি। নামিবিয়ার সফলতম বোলার জ্যাক ব্রাসেল ৪৮ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনও সময়ই স্বচ্ছন্দ দেখায়নি নামিবিয়ার ব্যাটারদের। পাকিস্তানের স্পিনারদের বল বুঝতেই পারেননি তারা। ওপেনার লরেন স্টিনক্যাম্পের ২২ বলে ২৩ এবং পাঁচ নম্বরে নামা আলেকজান্ডার বুসিং-ভোলশেনক ২০ বলে ২০ রানের ইনিংস ছাড়া বলার মতো কিছু নেই নামিবিয়ার ইনিংসে। আর কেউই দু’অঙ্কের রান করতে পারেননি।
ব্যাট হাতে তিনটি ছক্কা ও একটি চারে ৩৬ রান করা শাদাব পরে বল হাতেও ছড়ান আলো। স্রেফ ১৯ রান খরচায় ৩ উইকেট নেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। তবে দলের সেরা বোলার তারিক। অপ্রথাগত বোলিং অ্যাকশনের এই অফ স্পিনার ৪ শিকার ধরতে দেন ১৬ রান। ১টি করে উইকেট নিয়েছেন সলমন মির্জা এবং নওয়াজ।
সুপার এইটে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১৯৯/৩ (সাহিবজাদা ১০০*, সাইম ১৪, সালমান ৩৮, শাদাব ৩৬*; ইরাসমাস ১/২৫, ব্রাসেল ২/৪৮)।
নামিবিয়া ১৭.৩ ওভারে ৯৭ (স্টিনক্যাম্প ২৩, বাসিং-ভলশেঙ্ক ২০; সালমান মির্জা ১/১১, নাওয়াজ ১/২২, শাদাব ৩/১৯, তারিক ৪/১৬)। ম্যান অব দ্য ম্যাচ: সাহিবজাদা ফারহান।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে তুষারধসে নিখোঁজ অন্তত ১০ স্কি খেলোয়াড়
আন্তর্জাতিক: জঙ্গিবাদ দমনে সহায়তায় নাইজেরিয়ায় মার্কিন সেনা