সাবেক জার্মানি ফুটবলার ও রেয়াল মাদ্রিদের তারকা মেসুত ওজিল তুরস্কের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নবসংস্কারকৃত ‘শহীদ বুদ্ধিজীবী মোর্তজা মেডিকেল সেন্টার’ বুধবার,(১৮ ফেব্রুয়ারী ২০২৬) উদ্বোধন করেন । তুরস্ক বংশোদ্ভূত এই ফুটবল তারকাকে হঠাৎ দেখে শিক্ষার্থীদের মাঝে আলোড়ন তৈরি হয়।
জার্মান জাতীয় দলের সাবেক এই ফুটবলার এবং রেয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক মিডফিল্ডার সংস্কারকৃত স্থাপনাটি ঘুরে দেখেন। এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অনুরোধে ছবি তোলেন।
প্রিয় ফুটবল তারকাকে এক নজর দেখতে ঢাবি ক্যাম্পাস জুড়ে ছিলো ফুটবলপ্রেমীদের উপচেপড়া ভিড়। বিশেষ করে মেডিকেল সেন্টার এলাকায় ওজিলের উপস্থিতি ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাবি প্রশাসনের পক্ষ থেকে ওজিলকে একটি স্মারক উপহার দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান এবং তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। এছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বিলাল এরদোয়ান জানান, ওজিল কক্সবাজার সফর করবেন এবং সেখানে রোহিঙ্গা শিশুদের সঙ্গে ফুটবলে মেতে উঠবেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই আধুনিকায়নের ফলে ঢাবি পরিবারের জন্য চিকিৎসা সেবা আরও সহজলভ্য ও উন্নত হবে।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে তুষারধসে নিখোঁজ অন্তত ১০ স্কি খেলোয়াড়
আন্তর্জাতিক: জঙ্গিবাদ দমনে সহায়তায় নাইজেরিয়ায় মার্কিন সেনা