image

বিসিবির সঙ্গে চুক্তিতে ২৮ ক্রিকেটার, বেতন ২-৮ লাখ টাকা

সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে করা নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের এই চুক্তিতে রাখা হয়েছে মোট ২৮ জন ক্রিকেটারকে। পারফরম্যান্স ও অভিজ্ঞতার ভিত্তিতে ক্রিকেটারদের মোট পাঁচটি গ্রেড থাকলেও সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে কেউই স্থান পাননি।

গ্রেডভেদে খেলোয়াড়দের মাসিক বেতন ধরা হয়েছে ২ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত। ‘এ প্লাস’ গ্রেডের বেতন ১০ লাখ টাকা। ‘এ’ গ্রেডের খেলোয়াড়দের মাসিক বেতন ৮ লাখ টাকা, ‘বি’ গ্রেডে ৬ লাখ, ‘সি’ গ্রেডে ৪ লাখ আর ‘ডি’ গ্রেডে ২ লাখ টাকা।

বিসিবির সঙ্গে করা চুক্তিতে সুযোগ পাওয়া খেলোয়াড়দের মধ্যে ৮ লাখ টাকা বেতনের ‘এ’ গ্রেডে রয়েছেন চারজন। তারা হলেন, টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন, ওয়ানডের মেহেদী হাসান মিরাজ, টি-টুয়েন্টির লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। তাসকিন গেল বছরে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন।

মাসিক ৬ লাখ টাকা বেতনের ‘বি’ গ্রেডে রয়েছেন সর্বোচ্চ ১১ জন ক্রিকেটার। তারা হলেন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

মাসে চার লাখ টাকা বেতনের ‘সি’ গ্রুপে রয়েছেন সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। আর ২ লাখ টাকা বেতনের ‘ডি’ গ্রুপে রয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন ও নুরুল হাসান।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি