image

সাবেক উপদেষ্টার ওপর চটলেন কোচ সালাউদ্দিন

সংবাদ অনলাইন রিপোর্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গন এখন চরম উত্তপ্ত। বিশেষ করে সাবেক ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে শুক্রবার রীতিমতো "বিস্ফোরক প্রতিক্রিয়া" জানিয়েছেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তটি খেলোয়াড় ও বিসিবির ছিল, সাবেক উপদেষ্টার এমন দাবিকে "খাঁড়ার ওপর মিথ্যা" বলে অভিহিত করেছেন এই কোচ। তিনি ক্ষোভের সাথে জানান, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষকের কাছ থেকে এমন অসত্য বক্তব্য তিনি কোনোভাবেই আশা করেননি।

তিনি জানান, এই অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের ধাক্কায় তাঁর দুইজন ছাত্র বা ক্রিকেটার আক্ষরিক অর্থেই "কোমায়" চলে গিয়েছিলেন এবং পাঁচ দিন পর্যন্ত তাঁদের হদিস পাওয়া যায়নি। অদম্য কাপের মাধ্যমে সেই বিপর্যস্ত খেলোয়াড়দের আবার মাঠে ফিরিয়ে আনাই এখন তাঁর জীবনের সবচেয়ে বড় সাফল্য বলে তিনি মনে করেন।

সালাউদ্দিনের মতে, গত ১০ ফেব্রুয়ারি আসিফ নজরুল যে দাবি করেছেন যে খেলোয়াড়রা দেশের মর্যাদার স্বার্থে "স্যাক্রিফাইস" করেছেন, তা আসলে সত্যের "অপলাপ" এবং ক্রিকেটারদের ওপর দোষ চাপানোর এক "অপচেষ্টা" মাত্র।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি