image
সিডনিতে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দলের মেয়েরা

সিডনিতে পৌঁছেই অনুশীলনে আফঈদারা

ক্রীড়া বার্তা পরিবেশক

এশিয়ান কাপে খেলতে সিডনিতে পৌঁছেই অনুশীলনে নেমে পড়েছেন আফঈদা-ঋতুপর্ণারা। গতকাল শুক্রবার রাতে সিডনিতে পৌঁছে পরদিন সকালে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেন ব্রিটিশ কোচ পিটার বাটলার।

এএফসি এশিয়ান কাপে খেলতে গেলেও শিষ্যদের প্রস্তুতির ঘাটতি নিয়ে হতাশ ছিলেন কোচ। শেষ মূহুর্তে ফিলিপাইনের বিপক্ষে খেলার কথা থাকলেও সেটাও মাঠে গড়াতে পারেনি বাফুফে। এই আক্ষেপ নিয়েই অস্ট্রেলিয়া গেছেন পিটার। তবে সহ-সভাপতি ফাহাদ করিম জানান, অস্ট্রেলিয়া যাওয়ার ভ্রমণ পরিকল্পনার অংশ হিসেবেই ফেডারেশন এই ম্যাচের ব্যবস্থা করেছিলো। তার কথা, ‘আমরা ১৯ ফেব্রুয়ারি (ফিলিপাইনের বিপক্ষে) প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছিলাম। কিন্তু আগামী ২৬ ফেব্রুয়ারি সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে আমাদের অস্ট্রেলিয়ায় একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছে। যেহেতু থাইল্যান্ডে আমরা ভালো কোনো ক্লাব পাইনি, তাই অনেক কষ্টে ফিলিপাইনকে রাজি করিয়েছিলাম। পরিকল্পনা ছিল ঢাকা-ব্যাংকক-ম্যানিলা হয়ে সেখানে খেলে সরাসরি সিডনি যাওয়া।’ তিনি যোগ করেন, ‘তবে ম্যাচটি কেন হয়নি, তা পিটার বাটলার জানেন। তিনি বলেছিলেন যে তিনি সরাসরি অস্ট্রেলিয়া যেতে চান এবং মাত্র একটি ম্যাচ খেলতে চান। তিনি নারী লীগের সময় বৃদ্ধি এবং শারীরিক পুনরুদ্ধারের সমস্যার কথা উল্লেখ করেছিলেন। তার নিজস্ব কারণ ছিল। কোচদের নিজস্ব কারণ থাকতেই পারে।’ আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে বাংলাদেশের মিশন শুরু হবে। ৬ মার্চ উত্তর কোরিয়ার এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্ব শেষ করবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে উঠবে।

এই টুর্নামেন্টটি ২০২৭ ফিফা নারী বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বাছাইপর্ব হিসেবেও গণ্য হবে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি